মুসলিম বিদ্বেষী এক শ্রেণির মানুষ প্রকৃত ইতিহাসকে বিকৃত করে সেটাকে সত্য বলে উপস্থাপন করে অত্যন্ত মুনসিয়ানার সঙ্গে। ইতিহাসবিমুখ আয়েসী মানুষ সেইসব বিকৃত বিষ নির্বিচারে গলার্ধঃকরণ করছেন এবং সমাজের চারপাশে ছড়িয়ে দিচ্ছে। এর ফলে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুসলিমদের বিরুদ্ধে কয়েকটি নির্দিষ্ট অভিযোগ শোনা যায়। যেমন – নির্বিচারে হিন্দুনিধন, জোর করে ধর্মান্তরকরণ, মন্দির ধ্বংস ইত্যাদি। সত্যিই কী তাই ? সত্যকে খোঁজা সহজ কথা নয়। তবুও যথাযথ নথি ঘেঁটে লেখক যথার্থভাবে সত্যের অনুসন্ধানে ব্যাখ্যা ও বিশ্লেষণের মধ্য দিয়ে পাঠকের সমাজে তুলে ধরেছেন এক অজানা ইতিহাস। 'ভারতে ইসলাম ভারতীয় মুসলিম' গ্রন্থের প্রথম খণ্ডে আলোচিত হয়েছে ইসলামের ইতিহাস ও দর্শন, কোরান এবং হাদিস নিয়ে। সেইসঙ্গে বণিক মুসলিম থেকে শাসক মুসলিম, শাসক মুসলিম থেকে সাধারণ মুসলিম পর্যন্ত, অর্থাৎ ৭১১ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত মুসলিম শাসকদের ইতিহাসকে তুলে ধরা হয়েছে নির্মোহভাবে। এক হারিয়ে যাওয়া আড়ালে থাকা ইতিহাসকে সামনে তুলে আনা হয়েছে পাঠকদের জন্য।
প্রাবন্ধিক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আশির দশকের লেখক। ইতিহাস-সচেতন ও বিজ্ঞানমনস্ক লেখক হিসাবে তাঁর সুখ্যাতি আছে বাঙালি পাঠক-সমাজে। দীর্ঘ চার দশক জুড়ে বাংলা সাহিত্যজগতে লেখকের বিচরণ। বস্তুত বাণিজ্যিক পত্রপত্রিকায় উনি লেখেননি। লিটিল ম্যাগাজিন, ব্লগ, ওয়েব ম্যাগাজিনেই এই লেখক স্বচ্ছন্দ। কবিতা লেখা দিয়ে শুরু হয়েছিল তাঁর সাহিত্যচর্চা। তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘বিপন্ন সত্তার চিতাভস্ম’। প্রচারবিমুখ এবং অন্তর্মুখী এই লেখকের দ্বিতীয় বইটি প্রবন্ধের – ‘লিঙ্গপুরাণ’। পরবর্তী বিভিন্ন সময়ে তাঁর অনেকগুলো প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। লেখক আশি এবং নব্বই দশক জুড়ে কলকাতা থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিকতা করতেন। সেই ইতিহাসের অনুসন্ধিৎসু ছাত্র হিসাবে ও সাংবাদিকতার অভিজ্ঞতা দিয়েই এই গ্রন্থের প্রবন্ধগুলি রচিত হয়েছে। সাংবাদিকের চোখ দিয়েই লেখকের সমস্ত পর্যবেক্ষণ। সেই সাংবাদিকতার অভিজ্ঞতা দিয়েই এই গ্রন্থের প্রবন্ধ রচিত হয়েছে। সাংবাদিকের চোখ দিয়েই লেখকের সমস্ত পর্যবেক্ষণ। দুই বাংলার তথা দুই দেশের পাঠকের হাতে বইটি তুলে দিতে পেরে আমরা গর্বিত। পাঠক সমৃদ্ধ ও ঋদ্ধ হলেই আমাদের সার্থকতা।