কবে থেকে কবিতা লিখছি সঠিক মনে নেই ,তবে আমার ছোট বেলা থেকে বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ জন্মায় আমার দিদি বীথি গাঙ্গুলী র থেকে। প্রথমে বাংলা গদ্যের রতি অনুরাগ তারপর ক্রমে ক্রমে কবিতার প্রতি ভালবাসা জন্মায়। আমার কৈশোর কেটেছে বিখ্যাত কবি শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় , কবি শ্রী শক্তি হাট্টোপাধ্যায় ,শ্রী পূর্ণেন্দু পত্রী, শ্রী সুভাষ মুখোপাধ্যায়,শ্রী মতি কবিতা সিংহ র মত কবিদের কবিতা পড়ার মধ্য দিয়ে... পরে আরো নানা গুণীজনের সাহিত্য আমার দিগন্ত ব্যাপ্ত করেছে। সকলের নাম উল্লেখ করার পরিসর নেই।
কবি সুনীল গঙ্গোপাধ্যায় , কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আমার কৈশোর যৌবন জুড়ে। তাঁদের কবিতায় শব্দচয়ন আমাকে বিস্মিত কর|