সৈয়্যদনা আমীরুল মু’মিনীন হযরত খলীফাতুল মসীহ্ আল খামেস (আই.) তাঁর খিলাফতের সূচনা লগ্ন থেকে ২০১৩ সন পর্যন্ত বিভিন্ন খুতবা ও বক্তৃতায় প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া পারিবারিক অঘটন ও দ্বন্দ্বের কথা উল্লেখ করে এর প্রতিকার ও সমাধানে ইসলামী শিক্ষার আলোকে গভীর প্রজ্ঞাপূর্ণ, কার্যকর ও যুগোপযোগী অনেক নির্দেশনা প্রদান করেছেন, যা সফল পারিবারিক জীবন গড়ার ক্ষেত্রে এক আলোকবর্তিকাস্বরূপ। লাজনা সেকশন মার্কাযিয়া, যুক্তরাজ্য অমূল্য সেসব নির্দেশনা সংকলন করে “আয়েলি মাসায়েল আওর উনকা হাল্” নামে একটি পুস্তক প্রকাশ করেছে। লাজনা ইমাইল্লাহ্, বাংলাদেশ এই পুস্তকটি বাংলা ভাষায় প্রকাশের তৌফীক পাচ্ছে, আলহামদুলিল্লাহ্।