‘বইরাগ পাবলিকেশন’ থেকে প্রকাশিত হয়েছিল “ক্রিকেটের খেরোর খাতা” – ২০২০ সালের ‘কোভিডকাল’ থেকে শুরু-করা বাংলাভাষায় আমার ক্রিকেট-রচনাগুলোর মধ্যে ত্রিশটা রচনা নিয়ে এক সঙ্কলন।
তবে কিছু রান তোলা বাকি রয়ে গেছিল। অতএব ২০২২ সালের জুন থেকে ২০২৫ সালের জানুয়ারি, এই আড়াই বছরে লেখা নানান ক্রিকেটীয় বিষয়ক বিভিন্ন আকারের আরো কিছু রচনার এক সঙ্কলন – “ক্রিকেটের খেরোর খাতা: ফলো-অন” – প্রকাশিত হল ‘বইরাগ পাবলিকেশন’ থেকে।
রচনাগুলোর অধিকাংশই বিভিন্ন পত্র-পত্রিকায় – ই-ম্যাগাজিন [“অবসর”, “উইলোর উইল”] ও মুদ্রিত ক্রীড়াবিষয়ক পূজা-সংখ্যা [“ডাগ আউটের ডায়েরি”] – প্রকাশিত হয়েছে। এই পত্রিকাগুলির প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ।
‘বইরাগ পাবলিকেশন’ থেকে প্রকাশিত হয়েছে রচনাগুলির ই-বুক সংস্করণ যাতে এগুলির প্রচার ও প্রসার আরো বাড়ানো যায়, প্রযুক্তির হাত ধ’রে। আশা করি এই সংস্করণ পাঠকদের মনে ক্রিকেট সম্বন্ধে চর্চা ও সুস্থ আলোচনার পরিসর বজায় রাখতে সহায়ক হবে।
শেষে জানিয়ে রাখি যে এই বইতে তথ্যসংক্রান্ত কোনও ভুল-ত্রুটীর দায় একান্তভাবেই আমার।
আশা করি “খেরোর খাতা”-র “ফলো-অন” পর্ব পাঠকদের মনে আগ্রহ জাগিয়ে রাখবে, ‘ইনিংস-পরাজয়’-এর হাত থেকে লেখকের অব্যাহতি পাওয়া নিয়ে।
ধন্যবাদান্তে,
কলরব রায়,
এপ্রিল-২০২৫