গোল্ডপ্যান ক্লনডাইক সলিটেয়ার একটি ক্লাসিক সলিটেয়ার তাস গেম — অ্যাকাউন্ট নেই, সাইন-আপ নেই, ইন্টারনেট ছাড়াই অফলাইনে খেলুন। ড্র ১ বা ড্র ৩, আনলিমিটেড আনডু, আর দরকার হলে একটা হিন্ট: আপনি যে খেলাটা এমনিতেই চেনেন, ঠিক সেটাই। খোলার সঙ্গে সঙ্গেই খেলা শুরু।
ক্লনডাইক (Klondike) হলো সেই পেশেন্স গেম, যাকে সাধারণত সলিটেয়ার বলা হয়। টেক্কা থেকে সাহেব পর্যন্ত চারটি ফাউন্ডেশন সাজান, ট্যাবলোতে লাল-কালো রং বদলে বদলে নামতে থাকুন, আর বোর্ড খুলে না যাওয়া পর্যন্ত স্টক থেকে তাস টানুন।
আপনার মতো করে ক্লনডাইক
• ড্র ১ ও ড্র ৩ (Draw 1 / Draw 3) — সেটিংসে গিয়ে যখন খুশি বদলে নিন
• আনলিমিটেড আনডু
• কলাম আটকে গেলে হিন্ট
• আটকে যাওয়া ডিল শনাক্ত করা হয়: আর কোনো চাল বাকি না থাকলে গেম আপনাকে জানিয়ে দেয়, অকারণে হিন্ট ঘোরাতে থাকে না
• জেতার মতো ডিল: সলভার দিয়ে যাচাই করা হাত, ডিফল্টে চালু — সাধারণ র্যান্ডম শাফল চাইলে এক ট্যাপেই বন্ধ
• তাসে ট্যাপ করলেই সেটি ফাউন্ডেশনে চলে যায়, বা অটো-প্লে দিয়ে রাউন্ড শেষ করুন
• খেলার সময় স্কোর, সময় আর চালের সংখ্যা স্ক্রিনেই থাকে
• সেশন নিজে থেকেই সেভ হয়, যেখানে ছেড়েছিলেন ঠিক সেখান থেকেই আবার শুরু
টেবিলটা দেখতে কেমন
হাতে আঁকা চারটি ওয়ার্ল্ড:
• গ্রিন ফেল্ট — চেনা সবুজ টেবিল, যাঁরা চিরাচরিত চেহারাই পছন্দ করেন তাঁদের জন্য
• পাইরেটস ফরচুন
• ফ্রন্টিয়ার গোল্ড (প্রিমিয়াম)
• এনচ্যান্টেড গ্রোভ (প্রিমিয়াম)
কাস্টমাইজ স্ক্রিনে সবকিছু চারটি ট্যাবে সাজানো — থিম, ব্যাকড্রপ, কার্ড ফেস আর কার্ড ব্যাক। সেখানে আছে ১১টি কার্ড ফেস সেট (একটিতে চার রঙের সুট), ৩৪টি কার্ড ব্যাক আর ১০০-রও বেশি ব্যাকড্রপ।
আপনার রেকর্ড
পরিসংখ্যানে জমা থাকে কতগুলো গেম খেলেছেন, কতগুলো জিতেছেন, জয়ের ধারা, সেরা সময় আর সবচেয়ে কম চালের রেকর্ড। কৌতূহল হলে দেখে নিন, ইচ্ছে না হলে দিব্যি এড়িয়ে যান।
আরাম করে খেলার জন্য
• টাইমার — ঘড়ি চোখের সামনে রাখুন, বা লুকিয়ে ফেলুন
• চার রঙের সুট, যাতে এক নজরেই চারটি সুট আলাদা করা যায়
• বড় লেখা
• মোশন কমানো, চাইলে আপনার সিস্টেম সেটিং অনুযায়ীও চলবে
• সাউন্ড ইফেক্ট আর হ্যাপটিকসের জন্য আলাদা টগল
• পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপ — দুই মোডেই চলে
• অফলাইনে চলে: অ্যাকাউন্ট নেই, সাইন-আপ নেই, লগইন নেই, খেলতে ইন্টারনেট লাগে না
যা এই গেমে নেই
কয়েন নেই, জেম নেই, ভার্চুয়াল কারেন্সি নেই। হিন্ট আর আনডু কখনোই বিজ্ঞাপন দেখার শর্তে আটকে রাখা হয় না। বাজি বা ক্যাসিনো ধাঁচের কিছুই নেই — শুধু তাস আর আপনি।
ঐচ্ছিক প্রিমিয়াম আপগ্রেড
গোল্ডপ্যান ক্লনডাইক সলিটেয়ার বিজ্ঞাপন-সমর্থিত। প্রিমিয়াম বিজ্ঞাপন সরিয়ে দেয় এবং প্রিমিয়াম থিম, কার্ড ফেস, কার্ড ব্যাক ও ব্যাকড্রপ খুলে দেয়। এটি মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন হিসেবে নেওয়া যায়, আর একবারেই দাম মিটিয়ে দিতে চাইলে লাইফটাইম আনলকও আছে। Restore Purchases সমর্থিত।
ফ্রেম সিক্সটি থেকে সিঙ্গেল প্লেয়ার ক্লনডাইক সলিটেয়ার (Solitaire) তাস গেম।
সলিটেয়ার তাস খেলুন — ড্র ১ বা ড্র ৩, আনলিমিটেড আনডু ও হিন্ট, অফলাইনে।
আপডেট করা হয়েছে
৯ সেপ, ২০২৬