"এসো শিখি" একটি শিক্ষামূলক অ্যাপ, যা ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং বিসিএস পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করে। অ্যাপটি একটি গোছানো প্ল্যাটফর্মে সকল বিষয়বস্তু সহজে উপস্থাপন করে।
অ্যাপের প্রধান বিভাগসমূহ:
১. বাংলা বিভাগ:
বাংলা ব্যাকরণ: সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, উপসর্গ, প্রত্যয়, বাক্য, বাচ্য, বচন, পদ, ক্রিয়ার কাল, ধ্বনি ও বর্ণ, শুদ্ধ ও অশুদ্ধ বানান এবং যুক্তবর্ণ।
বাংলা সাহিত্য: কবি-সাহিত্যিকদের পরিচিতি, জন্ম-মৃত্যু সাল, রচনা, উপাধি ও ছদ্মনাম, বাংলা সাহিত্যের প্রথম প্রবর্তন এবং বিভিন্ন পত্র-পত্রিকা ও সম্পাদকের তালিকা।
শব্দভান্ডার: প্রতিশব্দ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাগধারা এবং বাক্য সংকোচন।
২. English Section:
English Grammar: Parts of Speech, Tense, Narration, Voice, Articles, Preposition, Sentence, Clause, Gender, Number সহ অন্যান্য নিয়মকানুন।
Vocabulary: Idioms & Phrasal Verbs, Appropriate Preposition, Synonyms, Antonyms, Proverbs, Spelling, Abbreviation এবং বিভিন্ন প্রয়োজনীয় ইংরেজি শব্দ।
৩. গণিত বিভাগ:
বীজগণিত, পাটিগণিত ও জ্যামিতি: গণিতের গুরুত্বপূর্ণ সূত্রাবলী, জ্যামিতির সংজ্ঞা ও পরিভাষা, সূচক ও লগারিদমের সূত্র এবং ধারার বিভিন্ন সূত্র।
অন্যান্য: মৌলিক সংখ্যা, গণিতের বিভিন্ন বিষয়ের জনক এবং পরিমাপের একক।
৪. সাধারণ জ্ঞান:
বাংলাদেশ বিষয়াবলী: মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, সাত বীরশ্রেষ্ঠ, সংবিধান, ভৌগলিক অবস্থান ও উপনাম, প্রাচীন বাংলার ইতিহাস, মুঘল ও সুলতানী আমল, ঐতিহাসিক স্থান, উপজাতি, জাতীয় দিবস ও প্রতীক এবং বিভিন্ন বাহিনী সম্পর্কিত তথ্য।
আন্তর্জাতিক বিষয়াবলী: বিভিন্ন দেশের পুরাতন ও নতুন নাম, ভৌগলিক উপনাম, আন্তর্জাতিক দিবস, সংস্থা, চুক্তি ও সনদ, নোবেল পুরস্কার, বিশ্বের বিখ্যাত মরুভূমি, প্রণালী, হ্রদ, সীমারেখা এবং বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা।
৫. বিজ্ঞান ও প্রযুক্তি:
পদার্থবিজ্ঞান ও রসায়ন: পর্যায় সারণী, পরিমাপের বিভিন্ন একক এবং পরিমাপক যন্ত্র পরিচিতি।
৬. বিসিএস ও চাকরি প্রস্তুতি:
বিগত বছরের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান।
অ্যাপটির বৈশিষ্ট্য:
বিষয়ভিত্তিক পাঠ্যসূচি: একটি অ্যাপে সকল বিষয়ের গোছানো প্রস্তুতি।
সহজ ও পরিষ্কার ইন্টারফেস: অ্যাপটি সহজে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে।
নিয়মিত কন্টেন্ট আপডেট: নতুন তথ্য ও প্রশ্ন দিয়ে অ্যাপটি নিয়মিত উন্নত করা হয়।
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ও জ্ঞান অর্জনের জন্য "এসো শিখি" অ্যাপটি একটি সহায়ক ডিজিটাল মাধ্যম।