দোকানের হিসাব খাতা: বাকি, জমা, ক্যাশ ও খরচ লিখুন, WhatsApp-এ ফ্রি তাগাদা দিন
Full description:
Account Book BD হলো দোকান ও ছোট ব্যবসার জন্য সহজ ডিজিটাল হিসাব খাতা। প্রতিটি বাকি ও জমা লিখে রাখুন, প্রতিদিনের ক্যাশবক্স চালান, খরচ ও স্টকের হিসাব রাখুন, আর কাস্টমারকে WhatsApp-এ হিসাব ও তাগাদা পাঠান – একদম ফ্রি, কোনো SMS খরচ নেই।
📒 কাস্টমার ও সাপ্লায়ার খাতা
• কয়েক সেকেন্ডে কাস্টমার ও সাপ্লায়ার যোগ করুন, অথবা ফোনবুক থেকে নিন
• ক্যালকুলেটর কীপ্যাড দিয়ে "বাকি দিলাম" ও "জমা পেলাম" লিখুন
• প্রতিটি লেনদেনের তারিখ, বিবরণ, ব্যালেন্স ও রসিদের ছবি দেখুন
• মোট কত পাবেন আর কত দেবেন এক নজরে জানুন
💬 WhatsApp-এ ফ্রি মেসেজ ও তাগাদা
• প্রতিটি লেনদেনের পর কাস্টমারের জন্য মেসেজ লেখা অবস্থায় WhatsApp খুলবে
• একসাথে অনেক কাস্টমারকে একে একে তাগাদা পাঠান
• মেসেজের লেখা নিজের মতো বদলান, প্রতিটি কাস্টমারের ভাষা আলাদা বাছুন
• কোনো SMS প্যাকেজ বা বাড়তি খরচ নেই
💰 ক্যাশবক্স ও খরচ
• প্রতিদিনের ক্যাশ এলো, ক্যাশ গেলো ও হাতে থাকা ক্যাশ
• ক্যাশ বেচা, ক্যাশ কেনা, খাত অনুযায়ী খরচ, মালিক দিল/নিল
• এক চাপে ক্যাশ মিলান ও কম-বেশি ঠিক করুন
📊 রিপোর্ট ও PDF
• বাকি রিপোর্ট, ক্যাশ রিপোর্ট, বেচা-কেনা ও খরচ রিপোর্ট
• আজ, এই মাস, গত মাস বা যেকোনো তারিখের লাভ/ক্ষতি
• রিপোর্ট ও কাস্টমারের হিসাব বিবরণী PDF করে ডাউনলোড বা শেয়ার করুন
📦 স্টক ও নোট
• কেনা-বেচা দামসহ পণ্যের তালিকা, কম স্টকের সতর্কতা
• অর্ডার ও মনে রাখার জন্য ব্যবসার নোট
🔒 নিরাপদ ও গোপন
• ইন্টারনেট ছাড়াও পুরো অ্যাপ চলে, হিসাব আগে ফোনেই সেভ হয়
• Google দিয়ে লগইন করলে অটো ব্যাকআপ, নতুন ফোনে সব ফেরত
• PIN ও আঙুলের ছাপ লক, এডিট বা ডিলিটের আগে PIN লাগে
• যেকোনো সময় অ্যাকাউন্ট ও ডাটা মুছে ফেলুন
🏪 আরও
• একাধিক ব্যবসার আলাদা হিসাব
• ১৪টি ভাষা: বাংলা, English, হিন্দি, উর্দু, আরবি, নেপালি সহ আরও
• আপনার দেশের মুদ্রা ও সংখ্যার ধরন
• লাইট ও ডার্ক মোড
মুদি দোকান, ফার্মেসি, কাপড়, ইলেকট্রনিক্স, মোবাইল শপ, হার্ডওয়্যার, রেস্টুরেন্ট, পাইকারি সহ সব ছোট ব্যবসার জন্য উপযুক্ত।
আজই Account Book BD ডাউনলোড করুন, দোকানের হিসাব রাখুন সহজ, নিরাপদ ও সবসময় আপডেট।
Shop ledger: record dues, cash & expenses, send free WhatsApp reminders