একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের তথ্য জানা খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের উপবৃত্তির এন্ট্রি, ফলাফল তৈরি, অভিভাবকদের সাথে যোগাযোগ করার জন্য শিক্ষার্থীদের তথ্য খুজতে বা বারবার লিখে রাখতে কখনো কখনো অনেক সময় ব্যয় করতে হয়। এই এপ্স শিক্ষার্থী ভর্তি হওয়ার সময় একবার এন্ট্রি করলে যেকোন সময় যেকোন শিক্ষার্থীর তথ্য নিমেষেই বাহির করা যাবে। এবং অভিভাবকের মোবাইলে কল দেওয়া যাবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে পারবে যেকোনো শিক্ষক এবং এন্ট্রিকৃত তথ্য বিদ্যালয়ের এপ্স যিনি ব্যবহার করবে সবাই দেখতে পাবেন।