কিউরিয়াস রিডার পেরেন্টস নিয়ে এসেছে শিশুদের পড়তে শেখার জন্য বিভিন্ন শিক্ষামূলক গেম, যা যেকোনো ফোন থেকে একদম বিনামূল্যে খেলা যায়। একবার সেটআপ করে নিলেই আর ইন্টারনেট লাগবে না, অ্যাকাউন্ট খোলা বা লগইন করারও দরকার হবে না।
উন্নয়ন সংস্থা কিউরিয়াস লার্নিং (Curious Learning)- এর তৈরি এই অ্যাপে আছে বাচ্চাদের জন্য দুটি মজার উপায়ে পড়তে শেখার সুযোগ:
ফিড দ্য মনস্টার (Feed The Monster): মজার একটি গেম যেখানে খেলার মাধ্যমে বাচ্চারা অক্ষরের ধ্বনি চিনতে আর ধ্বনি মিলিয়ে শব্দ পড়তে শিখবে।
ইন্টারেক্টিভ বুকস (Interactive Books): ছবিতে ভরপুর, সহজে পড়ার মতো বইয়ের সংগ্রহ। এই বইগুলো বাচ্চারা নিজেরাই পড়তে পারবে এবং শুনতে পারবে।
গেম আর বইগুলো পাওয়া যাচ্ছে ১২টিরও বেশি ভাষায়, আর সঙ্গে রয়েছে বিভিন্ন ভাষার কয়েক ডজন প্যাক। নিয়মিত নতুন নতুন ভাষায় আরো প্যাক যোগ হচ্ছে -- এর জন্য অ্যাপ আপডেট করারও দরকার নেই।
শুধু ইন্টারনেটে নয়, বাস্তব জীবনে ব্যবহারের উপযোগী করে তৈরি।
ইন্টারনেট ছাড়াই ব্যবহার করুন: একবার সেটআপ করে নিলেই সব গেম আর বই পুরোপুরি অফলাইনে চলবে। তাই যাদের বাড়ি বা ক্লাসরুমে সবসময় ইন্টারনেট থাকে না বা ডেটা কেনার সুযোগ নেই, তাদের জন্য এই অ্যাপটি বিশেষভাবে উপযুক্ত।
অ্যাকাউন্ট, লগইন, পাসওয়ার্ড কিছুই লাগবে না: মুহূর্তেই শিশুরা খেলা শুরু করতে পারবে। নতুন প্রোফাইল খোলার কোনো ঝামেলা নেই।
অভিভাবকদের কথা মাথায় রেখে অ্যাপটি তৈরি করা হয়েছে: অভিভাবকদের জন্য রয়েছে একটি সহজ ড্যাশবোর্ড, যেখানে দেখতে পাবেন আপনার সন্তান সপ্তাহে কতক্ষণ পড়ছে, শেখার লক্ষ্যে কতটা অগ্রসর হয়েছে আর প্রতিটি গেমে কেমন করছে।
অ্যাপে কিছু ক্রয় করতে হবে না বা বিজ্ঞাপন দেখতে হবে না: কিউরিয়াস রিডার পেরেন্টস শিশুদের শিক্ষার জন্য একটি সেবামূলক উদ্যোগ, তাই এতে কোনো বিজ্ঞাপন নেই।
আমাদের লক্ষ্য: কিউরিয়াস লার্নিং-এর লক্ষ্য হলো পৃথিবীর প্রতিটি শিশুর হাতে সহজে ও কার্যকরভাবে পড়তে শেখার উপকরণ পৌঁছে দেওয়া। এই অ্যাপটি বিশেষ করে সেই শিশুদের জন্য যারা এখনও পড়তে শেখেনি এবং যাদের নিয়মিত ইন্টারনেট ব্যবহারের বা স্কুলে যাওয়ার সুযোগ নেই কিংবা বাড়িতে পড়ার বই নেই। কিউরিয়াস রিডার পেরেন্টসের মাধ্যমে এই শেখার সুযোগ পৌঁছে যাবে যেকোনো ফোনে, ইন্টারনেট সংযোগ থাকুক বা না থাকুক।
আরও জানতে ভিজিট করুন: curiouslearning.org
শিশুদের পড়তে শেখার বিনামূল্যের গেম ও বই। ইন্টারনেট ছাড়াই চলে। বিজ্ঞাপন নেই।